পরিচালনা নিন্মবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(ক) সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যান ;
(খ) পরিচালনা পরিষদের সদস্যগণ কর্তৃক বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত একজন ভাইস চেয়ারম্যান ;
(গ) প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষিকাগণের মধ্য হইতে দুইজন করিয়া বিধিদ্বারানির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত সদস্য ;
(ঘ) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত মহিলা সংগঠনসমূহ হইতে বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত পাঁচজন সদস্য
(ঙ) সমাজ সেবায়, সাহিত্য ও শিল্পকর্মে, সংস্কৃতি চর্চায় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলাগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত পাঁচজন সদস্য ;
(চ) মহিলা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয় বা বিভাগের একজন প্রতিনিধি ;
(ছ) অর্থ মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীয় উক্ত মন্তণালয় বা বিভাগের একজন প্রতিনিধি ;
(জ) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন প্রতিনিধি;
(ঝ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন প্রতিনিধি;
(ঞ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয় বা বিভাগের একজন প্রতিনিধি;
(ট) জেলা কমিটিসমূহের চেয়ারম্যানগণ, পদাধিকার বলে ;
(ঠ) সংস্থার নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন।